প্রজেক্টর কত দূরে বসালে ছবি কত বড় হবে, বা ১০০ ইঞ্চি ছবির জন্য প্রজেক্টর কত দূরে বসাতে হবে — থ্রো রেশিও দিয়ে সহজে হিসাব করুন।
স্ক্রিন সাইজ ও দূরত্ব ক্যালকুলেটর
থ্রো রেশিও = দূরত্ব ÷ ছবির প্রস্থ। জুম লেন্স থাকলে স্পেকে একটি পরিসর থাকে (যেমন ১.৩০–২.০৯); দুই প্রান্ত দিয়েই হিসাব করে দেখুন।
থ্রো রেশিও কী?
থ্রো রেশিও = প্রজেক্টর থেকে স্ক্রিনের দূরত্ব ÷ ছবির প্রস্থ। যেমন থ্রো রেশিও ১.৫ হলে, ৬ ফুট চওড়া ছবির জন্য প্রজেক্টর বসাতে হবে ৯ ফুট দূরে। শর্ট থ্রো প্রজেক্টরে (রেশিও ১-এর কম) কম দূরত্বেই বড় ছবি পাওয়া যায় — ছোট ঘর ও ক্লাসরুমে সুবিধা।