প্রজেক্টর
নতুন ও ব্যবহৃত (রিকন্ডিশন্ড) প্রজেক্টর — Epson, BenQ, Optoma, ViewSonic, Sony, Panasonic, Hitachi, Acer ও অন্যান্য ব্র্যান্ড।
কোন ফলাফল পাওয়া যায়নি
আপনি চেষ্টা করতে পারেন। যে কোন ফিল্টার সাফ করা হচ্ছে অথবা আমাদের দিকে মাথা। স্টোরের হোম
প্রজেক্টর কেনার আগে যা দেখবেন
১. উজ্জ্বলতা (ANSI লুমেন)
অন্ধকার ঘরে ১০০ ইঞ্চির জন্য ১৫০০–২৫০০ লুমেন যথেষ্ট। ক্লাসরুম বা অফিসে লাইট জ্বালিয়ে চালালে ৩৫০০ লুমেন বা তার বেশি নিন। শুধু “লুমেন” নয়, “ANSI লুমেন” লেখা আছে কিনা দেখুন — সস্তা মিনি প্রজেক্টরে প্রায়ই বেশি সংখ্যা লেখা থাকে কিন্তু আসল উজ্জ্বলতা অনেক কম।
২. নেটিভ রেজোলিউশন
“4K সাপোর্ট” আর “নেটিভ 4K” এক নয়। স্লাইড ও লেখার জন্য XGA/WXGA চলে; সিনেমার জন্য নেটিভ Full HD (1920×1080) বা তার বেশি নিন।
৩. প্রযুক্তি: 3LCD, DLP, LED, লেজার
3LCD তে রঙ উজ্জ্বল ও “রেইনবো ইফেক্ট” নেই; DLP তে কনট্রাস্ট ভালো ও আকারে ছোট। ল্যাম্প মডেলে কয়েক হাজার ঘণ্টা পর ল্যাম্প বদলাতে হয়; LED/লেজারে ল্যাম্প খরচ নেই, তবে দাম বেশি।
৪. থ্রো রেশিও ও ঘরের মাপ
ছোট ঘরে বড় ছবি চাইলে শর্ট থ্রো নিন। কত দূরে কত বড় ছবি হবে — ক্যালকুলেটর দিয়ে দেখে নিন।
৫. কেনার পরের সার্ভিস
প্রজেক্টরের ল্যাম্প, ফিল্টার ও পার্টস পরে লাগবেই। আমরা ২০১৭ থেকে মেরামত করি — কেনার পরও ল্যাম্প, পার্টস ও সার্ভিস এক জায়গায়। কোনটা নেবেন ঠিক করতে না পারলে প্রজেক্টর ফাইন্ডার ব্যবহার করুন বা WhatsApp করুন।